ads

রবিবার , ৫ মার্চ ২০২৩ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে নিহত ৩, আহত ১৪

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৫, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। তারা সকলেই ওই ভবনের নিউজ জেনারেশন কোং. লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আব্দুল মান্নান পুরান ঢাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঢাকার গাজিপুরে।

Shamol Bangla Ads

পুলিশের যুগ্ম কমিশনার খন্দকার মহিদ জানান, রাজধানীর কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বহুতল ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখানে ফায়ার সার্ভিস ছাড়াও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।

এর আগে রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি এলাকার প্রিয়াঙ্গন মার্কেটের পাশে একটি বাণিজ্যিক ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে কেউ কেউ বলছে গ্যাসের সিলিন্ডার বা এসি বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads