ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আহম্মদ নগর সদর ইউনিয়ন পরিষদ ভবণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাকসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা সিদ্দিকা রুপালী, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা রহিমা বেগম, কল্পনা বেগম, উপমা রাণী রায়, নীলা নাজমুল রেখা, জায়েদা বেগম, কমলা খাতুন প্রমূখ। শেষে মাকসুদা আক্তার মুন্নীকে সভানেত্রী ও রোকসানা পারভীনকে সাধারন সম্পাদিকা করে ১৫ সদস্য বিশিষ্ট্য সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।









