ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু

খবর টি পড়েছেন : ১৫০
শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাসের উর্ধ্বমুখী মৃত্যুর হার স্বত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করেছে। ৯ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে সারা দেশে ট্রেন চলাচল শুরু হবে। কেননা সরকার টিকাদান কর্যক্রম জোরদার করেছে। রেলেও আমরা শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করব।’

Shamol Bangla Ads

রেলওয়ের মহাপরিচালক আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক টিকিট স্টেশন কাউন্টারে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইন বা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। তবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।’

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পরই গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলেও ট্রেনের সংখ্যা কমায়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

পরে গত ৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছিলো, ‘যাত্রীদের চাহিদা পূরণে সব ট্রেন শতভাগ আসনে যাত্রী নিয়ে চালানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে আসনবিহীন টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার ও রাতে বেডিং সরবরাহ করা হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভার্চুয়ালি শপথ নিলেন আইভী পরবর্তী সংবাদ জনগণকে দেয়া ওয়াদা ভুলবেন না ॥ শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads