ads

শুক্রবার , ৩১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষায় আমরা বিশ্বমান অর্জন করতে চাই : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ৬৭০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার সব ক্ষেত্রের মান বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। সেখানে যেমন যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি হয়েছে এবং অবকাঠামো উন্নয়নও হচ্ছে। অবকাঠামোতে টেকসই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। শিক্ষার্থীদের সহশিক্ষা পাঠক্রমে যুক্ত করার মাধ্যমে আমরা বিশ্ব মান অর্জন করতে চাই।’ শুক্রবার চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে উচ্চবিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হবে। এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। কারণ শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। একাডেমিক ভবনগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুযোগ–সুবিধা আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের চাঁদপুরে এবং পুরো দেশেই শিক্ষার মান উন্নত হচ্ছে।’

ওইসময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, কাউন্সিলর সফিকুর রহমান, প্রধান শিক্ষক মো. গোফরান, প্রেসক্লাব সভাপতি এএইএম আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ত্রাণ অধিদপ্তরের একটি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ল

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads