বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ওই ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জানা যায়, উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সকালে এই ভবনটি উদ্বোধন করতে আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নবনির্মিত বিনিয়োগ ভবন সুইস চেপে উদ্বোধন করেন তিনি।
দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হলো৷ এই ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী৷

রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।









