ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মাশরাফি

খবর টি পড়েছেন : ৫৫৫
আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হলেন মাশরাফি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের ২২ তম সম্মেলনের ঠিক ৩ দিন পর মাশরাফির নাম ঘোষণা করা হয়। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে মাশরাফি।

খেলার মাঠে সফল মাশরাফি রাজনীতিতেও বেশ সুনাম কুড়াচ্ছেন। নিজ আসন নড়াইলে নানা উন্নয়ন কর্মকাণ্ডে সকলের নজর কেড়েছেন মাশরাফি। এরই ধারাবাহিকতায় এবার খেলার জগতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে আরো একধাপ এগিয়ে গেলেন মাশরাফি।

Shamol Bangla Ads

পরিসংখ্যান ও সফলতার বিচারে এবং বিচক্ষণ নেতৃত্বগুণের জন্য মাশরাফিকে বলা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ দল বিশ্বক্রিড়াঙ্গনে নানা সফলতা অর্জন করেছে। আর তাই মাশরাফি দেশের ক্রীড়াঙ্গনকে আরো অনেকদূর নিয়ে যাবে সেই প্রত্যাশা সকলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড পরবর্তী সংবাদ ডমিঙ্গো যুগের অবসান