ads

রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪০৯
কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শত আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। রোববার প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর। মাঠের লড়াই শুরুর আগে বর্ণীল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে গ্রেটেস্ট শো অন আর্থের।

Shamol Bangla Ads

কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে শান্তি ও ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

Shamol Bangla Ads

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

এরপর বর্ণীল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ঘোষণায় বিশ্বের সকল দেশের দর্শকদের কাতারে আমন্ত্রণ জানান তিনি। ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় রঙ-বেরঙের আতশবাতজি ফুটানোর মাধ্যমে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবাদি জমির কোনো ক্ষতি করা যাবে না :… পরবর্তী সংবাদ স্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপে ইকুয়েডরের শুভসূচনা