ads

শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে দিবালা-ডি মারিয়া

খবর টি পড়েছেন : ৭৩৮
মেসির সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে দিবালা-ডি মারিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কাতার বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লো সেলসো ছিটকে পড়ায় আর্জেন্টিনা শিবিরে শঙ্কা ছিল দিবালাকে নিয়ে। অবশেষে সেই শঙ্কার অবসান ঘটালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। রোমা ফরোয়ার্ডকে কাতার বিশ্বকাপের দলে নিয়েছেন তিনি। এদিকে হালকা চোট আছেন আনহেল ডি মারিয়াও। জুভেন্টাস ফরোয়ার্ডও আছেন স্কালোনি ঘোষিত আর্জেটিনার ২৬ জনের দলে।

Shamol Bangla Ads

অবধারিতভাবে দলে রয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। দিবালা ছাড়াও আক্রমণভাগে মেসির সঙ্গী লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও জোয়াকিন কোরেয়ারা।

২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

Shamol Bangla Ads

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জন ফয়থ।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতকে গুঁড়িয়ে ফাইনালে ইংল্যান্ড পরবর্তী সংবাদ পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে বৃষ্টির চোখ রাঙানি