ads

মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর চাচি সংসদ সদস্য শেখ এ্যানি’র ইন্তেকাল

খবর টি পড়েছেন : ১,০৯৮
প্রধানমন্ত্রীর চাচি সংসদ সদস্য শেখ এ্যানি’র ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও পিরোজপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন। ১১ অক্টোবর মঙ্গলবার দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Shamol Bangla Ads

সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. এ. আউয়াল, পিরোজপুর পৌরসভারমেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন :… পরবর্তী সংবাদ গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে :…

সর্বশেষ - বরিশাল বিভাগ

Shamol Bangla Ads