ads

সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৩৮
আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আর কারও কথায় দেশ চলবে না— ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমান উল্লাহ আমান সাহেব সম্ভবত স্বপ্ন দেখেছেন। উনি হয়ত এ ধরনের কিছু একটা স্বপ্নে দেখেছেন, তখন উনি বলে ফেলেছেন।
১০ অক্টোবর সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায়, বদান্যতায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন, সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে।

বিএনপির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত— বলে সুলতানা কামালের মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকারকর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত। যারা এ ধরনের মানবাধিকারকর্মী ও সমালোচক, তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখেন। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, সেটা হওয়া উচিত নয়।

Shamol Bangla Ads

কিন্তু যেভাবে রিজভী আহমেদ তার ব্যাপারে বক্তব্য রেখেছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন, কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল সাহেবকে বলে বসেন উনিও আওয়ামী লীগের দালাল, সেই শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি, তার এই বক্তব্যটা স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে, বলেন তথ্যমন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোমবার ছয় লেনের মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর… পরবর্তী সংবাদ জন্মের পরই দেওয়া হবে এনআইডি, সেবা দেবে স্বরাষ্ট্র…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads