ads

শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাইকেল চুরি নিয়ে পুলিশের হটলাইনে ফোন, ছাত্রকে নতুন বাইসাইকেল কিনে দিলেন এসপি

খবর টি পড়েছেন : ৮৪৩
শেরপুরে সাইকেল চুরি নিয়ে পুলিশের হটলাইনে ফোন, ছাত্রকে নতুন বাইসাইকেল কিনে দিলেন এসপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে নিজের বাসা থেকে বাইসাইকেল হারিয়ে থানায় অভিযোগ ও জেলা পুলিশের হটলাইনে কল করায় নতুন বাইসাইকেল শুভেচ্ছা উপহার পেয়েছে জুনায়েদ সিদ্দিক হাসিব নামে এক শিশু স্কুলছাত্র। ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ওই স্কুলছাত্রের হাতে নতুন বাইসাইকেল তুলে দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল বিপিএম। হাসিব শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা সেনাসদস্য জাহাঙ্গীর আলম জুয়েলের ছেলে ও স্থানীয় একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

Shamol Bangla Ads

হাসিবের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের বাগরাকসাস্থ নিজ বাড়ি থেকে স্কুলছাত্র হাসিবের ব্যবহৃত বাইসাইকেলটি চুরি হয়। সাইকেলটি হারিয়ে শেরপুর সদর থানায় অভিযোগ করে হাসিব। এরপর ওই বিষয়টি জেলা পুলিশ সুপারের ‘টক টু এসপি’ হটলাইনে জানায় মিশনে বিদেশে থাকা তার বাবা।

পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, শেরপুর শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম জুয়েল একজন সেনা সদস্য। তিনি বর্তমানে মিশনে কাতার আছেন। শুক্রবার তার স্কুলপড়ুয়া ছেলে হাসিবের একটি বাইসাইকেল চুরি হয়। এ ব্যাপারে পুলিশের হটলাইনে কাতার থেকে ফোন দেন তিনি। বিষয়টি ওই ছেলের জন্য কষ্টদায়ক। তিনি বলেন, আমি আঙ্কেল হিসেবে একটি বাইসাইকেল দিতেই পারি।

Shamol Bangla Ads

ওই ছাত্রের বাবা জাহাঙ্গীর আলম জুয়েল কাতার থেকে মুঠোফোনে বলেন, আমার ছেলে শহরের এসএম পাবলিক স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। সেইসাথে সাত রং কোচিং সেন্টারে নিয়মিত সাইকেল দিয়ে যাতায়াত করতো। শুক্রবার বিকেলের দিকে বাসা থেকে সাইকেলটি চুরি হয়।

হাসিবের মা তাসলিমা বেগম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাইকেল হারিয়ে হাসিবের খুব মন খারাপ হয়েছিল। তবে তার বিশ্বাস ছিলো, পুলিশ তার হারিয়ে যাওয়া সাইকেলটি ফেরত আনতে পারবে। তাই সে থানায় অভিযোগ করে। ওই ঘটনাটি হাসিবের বাবা হট লাইনে সরাসরি পুলিশ সুপারের কাছে জানায়। এরপর তিনি তার ছেলেকে একটি নতুন বাইসাইকেল ক্রয় করে উপহার দেন।

বাইসাইকেলটি হস্তান্তরকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে গ্রামপুলিশদের মাঝে পোশাক বিতরণ

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads