ads

বুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের বিজয় মিছিল শুরু

খবর টি পড়েছেন : ৩৮২
ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের বিজয় মিছিল শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বরণ করার পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন হয়েছে। এরপর নারী দল তাদের জন্য প্রস্তুতকৃত ছাদখোলা বাসে শিরোপা নিয়ে বিজয় মিছিল শুরু করেছেন।

Shamol Bangla Ads

বিজয় মিছিল নিয়ে ছাদখোলা বাসটি বিমানবন্দর ছেড়েছে। কাকলি হয়ে বাসটি মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট যাবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী, তেজগাঁও, মৌচাক ফ্লাইওভার দিয়ে কাকরাইল ঢুকবে। এরপর ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর দিয়ে পৌঁছাবে মতিঝিলের বাফুফে ভববে।

এর আগে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন।
সাবিনা বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

Shamol Bangla Ads

এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এভাবে নারী দলকে সমর্থন দেওয়ার জন্য এবং তাদের বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটবলার সানজিদা খাতুনও। এরপর নারী ফুটবল দল ও স্টাফরা ট্রফি নিয়ে বিজয় মিছিল দিয়ে ছাদখোলা বাসে ওঠেন।

গত সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিবির সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রফি দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা পরবর্তী সংবাদ আন্দোলনের নামে আবারও সহিংসতার পাঁয়তারা করছে বিএনপি :…