ads

মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা

খবর টি পড়েছেন : ৪৪২
ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়নরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জিতে ইতিহাস রচনা করেন কৃষ্ণা রাণী-শামসুন্নাহার-সাবিনারা। ফাইনালের আগে বাংলাদেশ দলের রাইট উইঙ্গার সানজিদা আক্তার এক প্রকার আক্ষেপ করেই বলেছিলেন ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে যেভাবে হোক শিরোপা দেশে নিয়ে আসতে চান শুধু। তবে তাদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

Shamol Bangla Ads

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ফেসবুকে ভাইরাল হওয়া সানজিদার পোস্টটি প্রতিমন্ত্রীর নজরে এসেছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি নিজেই বাংলাদেশের ফুটবলে ইতিহাস রচনা করা মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করেছেন। আর এই চ্যাম্পিয়ন বাসে চড়েই এয়ারপোর্ট থেকে ট্রফি নিয়ে বের হবে মেয়েরা।

এ ছাড়া স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করায় বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

Shamol Bangla Ads

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্ব নারী ফুটবলে বাংলাদেশের বিস্ময়কর অগ্রযাত্রা সূচিত হলো। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালকে উড়িয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় আইডিয়াল প্রিপারেটরী স্কুল…