ads

শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের : লতার ৫ রানে ৫ উইকেট 

খবর টি পড়েছেন : ৩৪৩
প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের : লতার ৫ রানে ৫ উইকেট 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৬ সেপ্টেম্বর শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

Shamol Bangla Ads

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ নারী দল। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস। বল হাতে ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মন্ডল।

গা গরমের প্রস্তুতি ম্যাচ হওয়ায় ৭ জন বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন নিগার সুলতানা জ্যোতি। এমনিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিত নন লতা। তার মিডিয়াম পেসেই কাবু হয়েছে আমিরাত।

Shamol Bangla Ads

একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলেছিল আমিরাতের মেয়েরা। সেখান থেকে শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১৩ রান। ডানহাতি মিডিয়াম পেসার লতা তিন ওভার বোলিং করে মেইডেন পাননি তবে ৫ রানে নিয়েছেন ৫টি উইকেট।

এছাড়া ৪ ওভারে ৮ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সালমা খাতুনের শিকার ১৭ রানে ১ উইকেট। নাহিদা আক্তার ৩ ওভারে দিয়েছেন ১০ রান, রুমানা আহমেদের খরচ ৩ ওভারে মাত্র ৬ রান। শুধুমাত্র সানজিদা মেঘলাকেই ৪ ওভার করান অধিনায়ক।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা মোস্তারি। তার ৩২ বলের ইনিংসে ছিল পাঁচটি চারের মার। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান। দুজনই হাঁকিয়েছেন চারটি করে চার। কারও ব্যাটে দেখা যায়নি ছয়ের মার।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অন্য ২ প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯ সেপ্টেম্বর) ও যুক্তরাষ্ট্র (২১ সেপ্টেম্বর)। গ্রুপের শীর্ষ ২ দল পাবে সেমিফাইনালের টিকিট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসির কীর্তি, নেইমার-এমবাপের গোলে পিএসজির জয় পরবর্তী সংবাদ ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা