ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না : তোফায়েল আহমেদ

খবর টি পড়েছেন : ৮৭৭
বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না : তোফায়েল আহমেদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের উপদেষ্টা পারিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছেন নির্বাচন কমিশনের পরিবর্তন, নির্দলীয় সরকার। আমি দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না। কারো কারণে নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে নিয়মের মধ্যে।

Shamol Bangla Ads

সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগের নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওইসময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দিতে হয় তাহলে তাকে দিতে হয়। ওইসময় ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভোলা-১ (সদর) আসনের এই সংসদ সদস্য।

Shamol Bangla Ads

সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পপাদক জহিরুল ইসলাম নকীব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ। সভায় সদর উপজেলা ১৩ ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেতা: জিএম কাদের পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আ’লীগে সমঝোতার সম্ভাবনা

সর্বশেষ - বরিশাল বিভাগ

Shamol Bangla Ads