ads

সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেতা: জিএম কাদের

খবর টি পড়েছেন : ৩৬৪
সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেতা: জিএম কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। ১১ সেপ্টেম্বর রবিবার রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এর পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

Shamol Bangla Ads

শোকবার্তায় জিএম কাদের বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেতা। দেশ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন তিনি। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে রাজনীতির মাঠে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক অভিভাবককে হারাল।

এছাড়াও সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন পরবর্তী সংবাদ বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না :…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads