ads

বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বলে উঠলেন ব্যাটাররা, লঙ্কানদের ১৮৪ রানের চ্যালেঞ্জ

খবর টি পড়েছেন : ৩৫৩
জ্বলে উঠলেন ব্যাটাররা, লঙ্কানদের ১৮৪ রানের চ্যালেঞ্জ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

লম্বা সময় ধরে ওপেনিংয়ে একাধিক পরীক্ষা-নিরিক্ষা করে যাচ্ছিল বাংলাদেশ। কোনোভাবেই সাফল্য পাচ্ছিল না তারা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে তাই পুরো উল্টোভাবে উদ্বোধনী জুটি সাজায় বাংলাদেশ। তাতেই ফল মিলেছে। পাওয়ার প্লে’কে দারুণভাবে কাজে লাগিয়েছেন ব্যাটাররা। এরপর বাকি গল্পটা সাজিয়েছেন আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন। তাতেই লঙ্কানদের ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানরা।

Shamol Bangla Ads

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে আফিফের ব্যাটে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

একাদশের সঙ্গে উদ্বোধনী জুটিতেও বড়সড় পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ। ইনিংসের শুরু করেন মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। প্রথম ওভারেই ১১ রান নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন এই জুটি। যদিও সাব্বির থিতু হতে পারেননি। তৃতীয় ওভারের শেষ বলেই ৫ রান করে ফেরেন তিনি।

Shamol Bangla Ads

তিনে আসা সাকিব আল হাসানের সঙ্গে দারুণ বোঝাপড়ায় রানের চাকা এগিয়ে নেন মিরাজ। রীতিমতো লঙ্কান বোলারদের ওপর তোপ ঝাড়েন তিনি। পাওয়ার প্লেতে ৫৫ রান তোলে এই জুটি। ঝড়ো ব্যাটিং করা মিরাজ অবশ্য পরের ওভারেই ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে ফেরেন। ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন তিনি।

মিরাজ ফিরলে রানের গতি কিছুটা থেমে যায়। চারে ব্যাট করতে এসে ব্যর্থ হয়ে ফেরেন মুশফিক। ৫ বলে ৪ রান করে করুণারত্নের শিকার হন তিনি। ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপেই পড়ে বাংলাদেশ। পাঁচে এসে সাকিবকে সঙ্গে দেন আফিফ। জুটি বড় হওয়ার আগেই ফেরেন সাকিব (২৪)। ভাঙে ২৪ রানের জুটি।

চার ব্যাটার ফিরলেও দলের রানের চাকা সচল রেখেছেন আফিফ। এ সময় তিনি সঙ্গ পেয়েছেন মাহমুদউল্লাহর। ৩৩ বলে জুটির ফিফটি করেন আফিফ-রিয়াদ। সাবলীল ব্যাটে দু’জনেই লঙ্কান বোলারদের এলোমেলো বোলিং করতে বাধ্য করে তোলেন। ৫৭ রানের এই জুটি ভাঙে আফিফ ফিরলে। ২২ বলে চার ৪ ও দুই ছক্কা হাঁকিয়ে ৩৯ রান করা এই ব্যাটারকে ফেরান দিলশান মধুশঙ্ক। খানিক পরই ২২ বলে ২৭ করা রিয়াদকে ফেরান হাসারাঙ্গা। শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ২৪ রানে চড়ে লড়াইয়ের সংগ্রহ পায় বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপে টিকে থাকতে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প… পরবর্তী সংবাদ ক্রিকেট থেকে দূরে থাকার আকুতি সুজনের!