ads

মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র আহবান

খবর টি পড়েছেন : ৩৫৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র আহবান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর জন্য প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করেছে তথ্য মন্ত্রণালয়। ১২ শর্তে ২৮টি বিভাগে আবেদনপত্র আগামী ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর সদস্য-সচিব (জুরি বোর্ড) মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক গেজেটে এমন তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

Shamol Bangla Ads

প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনের ফরম ও ছক বিনামূল্যে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের ফরম সেন্সর বোর্ডের ওয়েবসাইট (www.bfcb.gov.bd) থেকে ডাউনলোড করেও ব্যবহার করা যাবে। প্রত্যেক আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট চলচ্চিত্রের যথাযথ মানসম্পন্ন সিডি, ডিভিডি ও পেনড্রাইভ জমা দিতে হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবেদনময়ী রূপে আবারও জয়া পরবর্তী সংবাদ মেয়ের ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া