ads

বুধবার , ১০ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্সর পেলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

খবর টি পড়েছেন : ২৬৪
সেন্সর পেলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়ে দর্শকদের মন কেড়েছে সিয়াম-পরীমনি জুটি। এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এই জুটির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সপ্তাহ খানেক আগেই চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এরই মধ্যে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। দু’একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

নির্মাতা জুয়েল জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পরই মুক্তির ব্যাপারে প্রস্তুতি শুরু করবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

Shamol Bangla Ads

সিনেমায় সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অভিনয়ে দাপট দেখাচ্ছেন শেরপুরের অংকন পরবর্তী সংবাদ রাজ-পরীর ঘরে আসলো পুত্র সন্তান