ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উইন্ডোজ ১০-এও মিলবে উইন্ডোজ ১১-এর কিছু ফিচার

খবর টি পড়েছেন : ২৪৫
উইন্ডোজ ১০-এও মিলবে উইন্ডোজ ১১-এর কিছু ফিচার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।

Shamol Bangla Ads

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।

উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

Shamol Bangla Ads

উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।

উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে সমুদ্রসীমা পাহারা দেওয়া হবে’ পরবর্তী সংবাদ আরও ৪৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করল মাস্কের স্পেসএক্স

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads