ads

রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে সমুদ্রসীমা পাহারা দেওয়া হবে’

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ জানিয়েছেন, এই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা পাহারা দেওয়া হবে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

Shamol Bangla Ads

ড. শাহজাহান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছেন। সেই কার্যক্রম আমরা হাতে নিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আগামীতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে। তবে এই স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইট হবে না। এ স্যাটেলাইট ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত জিনিসপত্র আমাদের দেখাবে।

তিনি বলেন, বাংলাদেশ ছোট দেশ হলেও আনাচে কানাচে কমিউনিকেশনের সুযোগ নেই। সব কিছু আমরা দেখতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিরাট সমুদ্র অঞ্চল জয় করে এনে দিয়েছেন। এটি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত হয়েছে। বাংলাদেশ আইনগতভাবে ওই সম্পদের অধিকারী। এতো বড় একটা অঞ্চল শুধু আনলে হবে না, এটা তদারকি করতে হবে যাতে এসব সম্পদ অন্য কেউ আহরণ করতে না পরে। এই সম্পদ চুরি কিংবা ডাকাতি বন্ধে নজরদারি রাখতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে এ অঞ্চল পাহারা দেওয়া হবে।

Shamol Bangla Ads

বিএসসিএল চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের স্যাটেলাইটের শুরুটা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এর জন্য গর্বিত। আর তার নামে এমন একটি বিশাল প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।

এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর তিনি বঙ্গবন্ধু ও ‘৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা-ই-রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ড. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির এবং কোম্পানি সচিব (উপসচিব) মো. রফিকুল হক উপস্থিত ছিলেন।

Need Ads