সুখী দম্পতি হিসেবেই শোবিজে পরিচিত ছিলো অভিনেত্রী তানিয়া আহমেদ ও সঙ্গীত শিল্পী এস আই টুটুল। কিন্তু সেই সুখী দম্পতি আর একসঙ্গে নেই। এক বছর হয় বিচ্ছেদ হয়েছে তাদের। বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো সম্প্রতি।

মূলত সংগীত শিল্পী এস আই টুটুল নতুন করে বিয়ে করায় তানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবরটি সামনে আসে। মার্কিন প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গায়কের একটি ঘনিষ্ট সূত্রে জানা যায় বিয়ের খবরটি।
পরে এস আই টুটুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। গায়ক বলেন, ‘আমরা গত ৪ জুলাই তারা যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি আমি আর সোনিয়া। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এস আই টুটুল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে তিনি শারমিনা সিরাজ (সোনিয়া)কে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, ‘আমি ১২ বছর ধরে সিঙ্গল। টুটুলের সঙ্গে পরিচয় মূলত আরটিভির একটি রিয়েলিটিতে কাজ করতে গিয়ে। আমি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলাম। তাই টুটুল যখন বললো, আমার সাথে বাকি জীবন থাকতে পারবে? তখন আমি তুমি থেকে আমরা হওয়া।
উভয় জানান, মুসলিম রীতিতে আমাদের আক্দ হয়েছে শুধু। খুব জলদিই এখানে (আমেরিকা) ও বাংলাদেশে বন্ধু বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবেন।






