ads

সোমবার , ১৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রণবীর-আলিয়ার ঘরে আসছে যমজ সন্তান!

খবর টি পড়েছেন : ১৭১
রণবীর-আলিয়ার ঘরে আসছে যমজ সন্তান!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যমজ সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমনই গুজন উড়ছে এখন বলিউড পাড়ায়। গত ২৭ জুন অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে দেন আলিয়া ভাট। তারপর থেকে যেন স্ত্রীকে চোখে হারাচ্ছেন রণবীর।

Shamol Bangla Ads

এই খবর ছড়ানোর নেপথ্যে রয়েছেন খোদ রণবীর কাপুর। তারই এক মন্তব্যের জেরে শুরু হয়েছে এই জল্পনা। এই মুহুর্তে ‘শেরশাহ’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। সিনেমার প্রচারে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন তিনি। প্রচারের মাঝে এক সংবাদমাধ্যমের প্রতিনিধি তাকে নিজের সম্পর্কে দু’টি সত্য ও একটি মিথ্যে কথা বলতে বলেন।

তখনই অভিনেতা জানান, তিনি একটি মাইথোলজিক্যাল ফিল্মে অভিনয় করছেন, যমজ সন্তানের বাবা হতে চলেছেন আর সিনেমার কাজ থেকে লম্বা বিরতি নিতে চলেছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে রণবীর ও আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। আর তা একটি মাইথোলজিক্যাল সিনেমা। আর এর আগে ‘শেরশাহ’র প্রচার চলাকালীন রণবীর নিজেই জানিয়েছিলেন তিনি আপাতত কাজে মন দিতে চান। কারণ সদ্য বিয়ে করেছেন। তাই পরিবারের জন্য কাজ করতে চান বলেই জানান অভিনেতা।

তাই রণবীরের উপরোক্ত দুই মন্তব্যই খারিজ করে দিয়েছেন নেটিজেনরা। ফলে যমজ সন্তান হওয়ার কথাটিই বাকি রইল। নেটিজেনদের একাংশের দাবি, যমজ সন্তানের বাবা হতে চলেছেন, এই সত্যটা খেলার ছলে জানিয়েই দিলেন রণবীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্যাংকে ৫ হাজার টাকাও নেই, আয় ব্যয় করি… পরবর্তী সংবাদ দ্বিতীয় বিয়ে করলেন এস.আই টুটুল