ads

বুধবার , ১৩ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭২ রানে ৭ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

খবর টি পড়েছেন : ২১৬
৭২ রানে ৭ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের লড়াই সিরিজ বাঁচানোর। এমন ম্যাচে সাবধানী শুরুর পর স্পিন ঘূর্ণিতে সাত উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজ ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রানে ব্যাট করছে। কেমো পল ও রোমারিও শেইফার্ড ক্রিজে আছেন।

Shamol Bangla Ads

এর আগে শেই হোপ ১৮ রানে নাসুমের বলে ফিরেছেন। সামারাহ ব্রুক (৫) ও নিকোলাস পুরানকে (শূন্য) তিনি বোল্ড করেছেন।রোভম্যান পাওয়েলকে তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। পরেই ব্রেন্ডন কিংকে আউট করেছেন মিরাজ। একই ওভারে রান আউট হয়েছেন আকিল হোসাইন। ওপেনার কাইল মেয়ার্সকে ১৭ রানে বোল্ড করে প্রথম ধাক্কা দেন মোসাদ্দেক হোসেন।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেককে। ওয়েস্ট ইন্ডিজ জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপসের জায়গায় দলে নিয়েছে কেমো পল ও আলজারি জোসেপকে।

Shamol Bangla Ads

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসাইন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, শেই হোপ, সামারাহ ব্রুক, ব্রেন্ডন কিং, নিকোলস পুরান, রোভম্যান পাওয়েল, কেমো পল, রোমারিও শেইফার্ড, আকিল হোসাইন, গুডাকেশ মতি, আলজারি জোসেপ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় বাংলাদেশ পরবর্তী সংবাদ রেকর্ড জয়ে এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজের বিপক্ষে…