ads

সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের প্রথম ব্যাটার হিসেবে তামিমের ছক্কার সেঞ্চুরি

খবর টি পড়েছেন : ২১৫
দেশের প্রথম ব্যাটার হিসেবে তামিমের ছক্কার সেঞ্চুরি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অ্যান্ডারসনের ফিলিপের বলটি ছিল লেগ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ। দুহাত বাড়িয়ে আমন্ত্রণ যেন শট খেলার জন্য। তামিম ইকবাল তাতে সাড়া দিয়ে বল পাঠিয়ে দিলে গ্যালারিতে। ওই শটে তার পূর্ণ হলো ১০০। নাহ, তার রানসংখ্যা ১০০ হয়নি, বরং তার ছক্কা হয়েছে ১০০টি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান তিনি।

Shamol Bangla Ads

বেশ কিছুদিন ধরেই এই মাইলফলকের দুয়ারে কড়া নাড়ছিলেন তামিম। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার (১০ জুলাই) শততম ছক্কাটি মারেন তামিম। ক্যারিয়ারের প্রথম ছক্কা মেরেছিলেন তিনি দ্বিতীয় ওয়ানডেতে, ২০০৭ সালে। ১৫ বছর পর তার ১০০ ছক্কা হলো ২২৪ ইনিংস খেলে।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মুশফিকুর রহিমের। ২১৮ ইনিংস খেলে তার ছক্কা ৮৫টি। ১৮০ ইনিংসে ৭১ ছক্কা নিয়ে তৃতীয় মাহমুদউল্লাহ। রেকর্ডে পরের নামটি কোনো ব্যাটসম্যানের নয়। তবে তার ব্যাটে দারুণ সব ছক্কা দেখা গেছে ক্যারিয়ার জুড়ে। ১৫৬ ইনিংসে ৬২ ছক্কা নিয়ে চারে মাশরাফি বিন মুর্তজা।

Shamol Bangla Ads

ছক্কার ফিফটি নেই বাংলাদেশের আর কারও। ৮৫ ইনিংসে ৪৯ ছক্কা নিয়ে পাঁচে আছেন এক সময়ের বিনোদনদায়ী ব্যাটসম্যান আফতাব আহমেদ। সাকিব আল হাসানের ছক্কা ২০৯ ইনিংসে ৪৬টি।

ছক্কার বিশ্বরেকর্ডের ধারেকাছে অবশ্য নেই বাংলাদেশ। ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কায় সবার ওপরে শহিদ আফ্রিদি। ২৯৪ ইনিংসে ক্রিস গেইলের ছক্কা ৩৩১টি। তিনশ ছক্কা নেই আর কারও।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা তামিমের, ১৮৪টি। মাহমুদউল্লাহ এখানে দুইয়ে ১৫৮ ছক্কায়, মুশফিকের ছক্কা ১৫৩টি। তিন সংস্করণ মিলিয়ে ১০০ ছক্কা আছে আর কেবল সাকিব আল হাসান (১০৯) ও মাশরাফির (১০৭)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ পরবর্তী সংবাদ চান্ডিমাল-প্রভাতের কীর্তিতে অস্ট্রেলিয়াকে তিক্ত স্বাদ দিল শ্রীলঙ্কা