ads

বৃহস্পতিবার , ২ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাতে স্পেনের মুখোমুখি রোনালদোর পর্তুগাল

খবর টি পড়েছেন : ২২০
রাতে স্পেনের মুখোমুখি রোনালদোর পর্তুগাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ক্লাব মৌসুম শেষ হতেই দেশের জার্সিতে লড়াই শুরু। এবার কঠিন চ্যালেঞ্জের সামনে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ। বাংলাদেশ সময় রাত পৌনে ১টা উয়েফা নেশন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

Shamol Bangla Ads

প্রতি গ্রুপের চ্যাম্পিয়নরা শেষ চারে জায়গা করে নেবে। তাই স্পেনের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করাই লক্ষ্য পর্তুগালের। গ্রুপ ‘বি’র বাকি দু’টি দল চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ড। পাশাপাশি চলতি বছরের শেষে হতে চলা বিশ্বকাপের কথা মাথায় রেখে টিম কম্বিনেশনের উপর জোর দিতে চাইছেন কোচ ফার্নান্দো সান্তোস।

এদিকে, নেশন্স লিগে গত মৌসুমটা বেদনায় শেষ করেছিল স্পেন। দুর্দান্ত ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বসে ২-১ গোলে। এবারের আসর শুরু করছে প্রথম আসরের চ্যাস্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পর্তুগালের একাদশে আজ দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইতালিকে উড়িয়ে চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা পরবর্তী সংবাদ ফুটবলকে বিদায় জানালেন কার্লোস তেভেজ