ads

বুধবার , ২৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭৭
ভরাডুবির ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। তারা ইউনিয়ন পরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন, সিটি নির্বাচন কোথাও অংশ নিতে চায় না। তারা বুঝতে পেরেছে নির্বাচনে আসলে তাদের কি পরিণতি হতে পারে। ভরাডুবির ভয়ে এখন তারা নির্বাচনে অংশ নিতে চায় না, আমি চাই বিএনপি ভীতি কাটিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

দেশের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে আজ কোথাও কুঁড়েঘর দেখা যায় না, কেউ খালি পায়ে হাঁটে না। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়নের কারণে। কুমিল্লায় আমি বহুবার এসেছি। ছয় বছর আগেও একবার এসেছি। কিন্তু এবার এসে কুমিল্লাকে চিনতে পারছি না। কুমিল্লায় অনেক উঁচু উঁচু ভবন হয়েছে। রাস্তাঘাট অনেক সুন্দর। এটা কোনো ম্যাজিক নয়, এটা প্রধানমন্ত্রীর উন্নয়নের ম্যাজিক। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ।

কুমিল্লায় কবির আগমন ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, সম্প্রীতির কবি, প্রেমের কবি ও বিদ্রোহী কবি। তিনি কুমিল্লায় বসে অনেক কবিতা লিখেছেন, নার্গিসকে নিয়ে লিখেছেন। এবারের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান কুমিল্লায় আয়োজন করায় সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু নজরুলের জীবন দর্শন থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কবিকে বাংলাদেশে এনে নাগরিকত্ব প্রদান করেন।

Shamol Bangla Ads

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম সিমিন হোসেন রিমি, সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সংরক্ষিত আসনের এমপি রওশন আরা, কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কবির দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন নজরুল গবেষক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মো. আবুল মনসুর। এর আগে মন্ত্রী বেলা ১১টায় বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করেন।
কর্মসূচির ২য় দিনে একই স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং ২৭ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতা ‘ভূতের মুখে রাম নাম’… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আ’লীগের পদপ্রত্যাশী দুপক্ষের নেতাদের কাদা ছুড়াছুড়ি ॥…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads