ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতা ‘ভূতের মুখে রাম নাম’ : কাদের

খবর টি পড়েছেন : ১৯৩
ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতা ‘ভূতের মুখে রাম নাম’ : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা ‘ভূতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছু নয়।’

Shamol Bangla Ads

সোমবার গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব ‘গণমাধ্যমে স্বাধীনতা নেই’ বলে যে বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিদিন গণমাধ্যমে বিএনপি নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচার গণমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।’

Shamol Bangla Ads

‘রাজনৈতিক ব্যর্থতার ভারে ন্যুজ বিএনপির কাছে স্বাধীনতার অর্থ কী, তা দেশবাসী জানে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বন্দুকের নলের মুখে গণমাধ্যমকর্মীদের জিম্মি করে রেডিও-টেলিভিশন ভাষণে নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণার মধ্য দিয়ে অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত দল বিএনপি নেতাদের মুখে গণমাধ্যমে স্বাধীনতার কথা মানায় না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ নর্থ সাউথের ৪ ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে পুলিশ পরবর্তী সংবাদ বাংলাদেশে তেল বেচতে চায় রাশিয়া

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads