ads

শনিবার , ২১ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে ডাক পেলেন শেরপুরের মোশারফ

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ২১, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ

বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ, এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্বকাপকে কেন্দ্র করে সারাবিশ্ব থেকে স্বেচ্ছাসেবক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফিফা। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে নিবার্চিত হয়ে সাক্ষাৎকারের জন্য বাংলাদেশ থেকে কাতারে ডাক পেয়েছেন শেরপুরের ছেলে মোশারফ হোসাইন।

Shamol Bangla Ads

জানা যায়, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ ফুটবল এসোসিয়েশন (ফিফা) থেকে মোশারফ হোসাইনকে পাঠানো এক ইমেইলে তারা লিখেছেন, এটি একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ সাক্ষাতকার! আমরা উচ্ছ্বসিত আপনার সাথে দেখা করার জন্য। আগামী মাসে সাক্ষাতকার শেষে পর্যায়ক্রমে অংশ নেবেন রুল অফার, শিফট সিলেকশন, ট্রেনিং, ইউনিফর্ম ও স্বীকৃতি এবং বিশ্বকাপ আসরের মূল পর্বে।

মোশারফ হোসাইন একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও স্বেচ্ছাসেবক। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা এই তরুণ ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবী কাজ এবং সাংবাদিকতার সাথে জড়িত। করোনাকালীন সময়ে বেদে জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে প্রশংসিত হন। পরে তাকে হিডেন হিরো স্বীকৃতি দেয় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

Shamol Bangla Ads

‘মোশারফ হেল্প’স দ্য স্নেক চারমার কমিউনিটি’ শিরোনামে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার। ১৪ ও ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-এর প্রেস এন্ড মিডিয়া বিভাগের টিম লিডার (স্বেচ্ছাসেবক) হিসেবেও কাজ করেছেন এই তরুণ।
এছাড়া দেশের জাতীয় গণমাধ্যমে মোশারফ হোসাইনের লেখা অনেক ফিচার প্রতিবেদন প্রশংসা কুড়িয়েছে। তিনি জাগো নিউজের একজন নিয়মিত ফিচার লেখক। কাতার বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে এই তরুণ কাজের সুযোগ পাবেন ‘মিডিয়া ক্যাটাগরিতে’।

মোশারফ হোসাইন বলেন, ‘ফিফার কাছে বেশ কিছু পরীক্ষা দিয়ে কাতার যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। বাংলাদেশ থেকে কতজন অংশ নিচ্ছে সেটা এখনও জানতে পারিনি, তবে কাতারে থাকা অনেক প্রবাসী বাংলাদেশিদের সাথে কথা হয়েছে, তারা অনেকেই অংশ নিচ্ছে।’ ‘পৃথিবীর সবচেয়ে বড় এই আসরে দেশ থেকে অংশ নিতে পারলে বাংলাদেশকেও বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারবো। তবে আমি যেহেতু এখনও একজন শিক্ষার্থী, সে হিসেবে যাতায়াতে জটিলতা তো আছেই।’ এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ খেলাধুলার সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন মোশারফ।

Need Ads