ads

শনিবার , ২১ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতালির বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা

খবর টি পড়েছেন : ২৯৮
ইতালির বিপক্ষে আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর্জেন্টিনা আসন্ন ফাইনালিসিমার জন্য ইতালির বিপক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ঘোষিত ৩৫ জনের স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দেওয়া হয়েছে। বাকি ২৯ খেলোয়াড়কে নিয়ে ইউরোপ সফরে যাবে আলবিসেলেস্তেরা।
প্রাথমিক দল থেকে বাদ পড়া ছয়জন হলেন লেয়ান্দ্র পারেদেস, লুকাস ওকাম্পস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডোমিঙ্গেজ ও লুকাস মার্টিনেজ কুওয়ার্তা।

Shamol Bangla Ads

দীর্ঘ সময় পর দলে ফেরানো হয়েছে পাওলা দিবালাকে। গত ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন এ তারকা ফরোয়ার্ড। তরুণ ডিফেন্ডার মার্কো সেনসিকেও চূড়ান্ত দলে রেখেছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি।
আগামী ১ জুন কোপা ইউরোপ ও লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ইতালির বিপক্ষে আর্জেন্টিনা স্কোয়াড

Shamol Bangla Ads

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল) ও ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস) ও মার্কোস আকুনা (সেভিয়া)।

মধ্যমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট) ও লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন বদলে ফেলেছেন এমবাপ্পে, বিকল্প খুঁজছে রিয়াল পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন পাকুড়িয়া…