ads

বুধবার , ১৮ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের

খবর টি পড়েছেন : ২২৮
জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ টাইগারদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন ব্যাট হাতে কর্তৃত্ব করেছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শেষ বেলায় লঙ্কান শিবিরে দুটি আঘাত হেনেছে। শ্রীলঙ্কা এখনও ২৯ রানে পিছিয়ে থাকায় জয়ের আশা নিয়ে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১৭.১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। ওসাদে ফার্নান্দো ১৯ করে রান আউট হয়েছেন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা লাসিথ এমবুলডেনিয়া ২ রানে বোল্ড হয়েছেন। টেস্ট বাঁচাতে শেষ দিন সকালে নামবেন অধিনায়ক দিমুথ করুনারত্নে (১৮)। তার সঙ্গী হবেন কুশল পেরেরা।

চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেল ম্যাথুস খেলেন ১৯৯ রানের ইনিংস। কুশল মেন্ডিস ৫৪ রান করেন। এছাড়া দিনেশ চান্দিমাল ৬৬ রানের ইনিংস খেলেন। ওসাদে ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৩৬ রান। বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে নাঈম হাসান তুলে নেন ৬ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন সাকিব।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে। পেসার শরিফুল ইসলাম ইনজুরিতে পড়ায় ইনিংস ছাড়তে হয় দলের। মুশফিক ১০৫ রান করেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়েন। পরে তাইজুল ২০ রান করে ফিরতেই ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশের।

এর আগে দলের হয়ে প্রথম ইনিংসে ১৩৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। তিনি তৃতীয় দিন ওই রান নিয়েই রিটায়ার্ড হার্ট হন। চতুর্থ দিন মাঠে নামলেও কোন রান যোগ করতে পারেননি তিনি। তার সঙ্গে ১৬২ রানের জুটি দেন ওপেনার মাহমুদুল জয়। তিনি ৫৮ রান করেন। এরপর মুশি-লিটনের জুটি হয়। দু’জনই সেঞ্চুরির পথে ছিলেন। তবে লিটন অফের বাইরের বলে কাট খেলতে গিয়ে ৮৮ রান করে সাজঘরে ফেরেন। সাকিব খেলেন ২৬ রানের ইনিংস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই বছর পর শতকের দেখা পেলেন মুশফিক পরবর্তী সংবাদ ভেবেছিলাম প্রথম প্রশ্ন হবে সুইপ খেলা নিয়ে :…