নারী আইপিএল খ্যাত ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ খেলতে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন ২ টাইগ্রেস ক্রিকেটার শারমীন আক্তার সুপ্তা এবং সালমা খাতুন। দুইজনই একই দল ট্রেইলব্লেজার্সে সুযোগ পেয়েছেন। ১৬ মে দুপুরের পর ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ওই ২ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ছবি পোস্টও করেছেন শারমীন আক্তার সুপ্তা। এর আগে গতকাল তারা দুইজনই ভারতে যাওয়ার ভিসা পেয়েছেন।

সুপ্তার জন্য এবারই প্রথম নারীদের আইপিএলে সুযোগ পাওয়া হলেও সালমা খেলেছিলেন এর আগেও। এরমধ্যে গতবার ট্রেইলব্লেজার্সের হয়ে শিরোপাও জিতেছিলেন এই অভিজ্ঞ টাইগ্রেস ক্রিকেটার।









