ads

সোমবার , ৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেল বার্সেলোনা

খবর টি পড়েছেন : ২১৭
চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেল বার্সেলোনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট নিশ্চিত করলো বার্সেলোনা। লা লিগায় শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা।

Shamol Bangla Ads

শিরোপাশূন্য মৌসুমের শেষ পর্যায়ে এসে বার্সেলোনার লক্ষ্য দুটি। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চত করা আর ৪ দলের স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেওয়া। প্রথমটির জন্য থাকতে হবে সেরা চারে, পরেরটির জন্য হতে হবে রানার্সআপ।

চ্যাম্পিয়ন্স লিগ খেলার হাতছানিতে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণ শাণিয়েছে বেশ। তবে গোলের দেখা মিলছিলই না। প্রথমার্ধে একবার খুব কাছে চলে গিয়েছিলেন রোনাল্ড আরাউহো। ২০ মিনিটে তার করা হেডার গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। মিনিট সাতেক পর অবশ্য গোল পেতে পারত বেটিসও। তাদেরও গোলবঞ্চিত রাখে বারপোস্ট। বক্সের বাইরে থেকে করা গিদো রদ্রিগেজের শটটা গিয়ে লাগে বারপোস্টে। ফলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই।

Shamol Bangla Ads

সময় যত যাচ্ছিল বার্সার আশার প্রদীপটাও নিভে আসছিল ক্রমেই। শেষমেশ ৭৪ মিনিটে বার্সা কোচ জাভি মেমফিস ডিপাইকে তুলে মাঠে আনেন গেল সপ্তাহেই চোট থেকে ফেরা আনসু ফাতিকে। এর ঠিক এক মিনিট পরই দারুণ এক গোলে বার্সাকে আশা দেখান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। জর্দি আলবার নিচু ক্রসে বক্সের একটু ভেতরে বলটা পেয়েই দুই ডিফেন্ডারে জটলা থেকে করেন শট, তাতেই বোকা বনে যান বেটিস গোলরক্ষক, বলটা গিয়ে আছড়ে পড়ে জালে।

তবে এর মিনিট দুয়েক পরই দানি আলভেসের ভুলে বিপদজনক জায়গায় ফ্রি কিক দিয়ে বসে বার্সা। নাবিল ফেকিরের নেওয়া সেই সেটপিস থেকে গোল করেন বার্সারই সাবেক ডিফেন্ডার মার্ক বার্ত্রা। এরপর আক্রমণ হচ্ছিল, প্রতি আক্রমণও হচ্ছিল। তবে মিলছিল না গোলের দেখা। তাতে মনে হচ্ছিল আরও এক ম্যাচ বুঝি অপেক্ষায় থাকতে হচ্ছে বার্সাকে। সেটা শেষমেশ হয়নি আলবার কল্যাণে। যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে দানি আলভেসের ক্রস থেকে আগুনে এক ভলিতে অবিশ্বাস্য এক গোল করে বসেন বার্সার প্রথম গোলের কারিগর। এর একটু পরই বাজে রেফারির শেষ বাঁশি। বেনিতো ভিয়ামারিনকে স্তব্ধ করে বার্সা মেতে ওঠে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করার উল্লাসে।

৩৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বেতিস। সেরা চারে থাকার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেভিয়া (৬৪) ও আতলেতিকো মাদ্রিদ (৬১)। এই দুই দল ১ ম্যাচ কম খেলেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুইটি টেস্ট খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল পরবর্তী সংবাদ বাংলাদেশকে হালকাভাবে নিতে রাজি নন অ্যাঞ্জেলো ম্যাথুজ