ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

 সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৮৮ বার

খবর টি পড়েছেন : ২১১
 সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৮৮ বার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৮৮তম বারের মতো পিছিয়েছে। আগামী ৭ জুন এ মামলার প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। ২৬ এপ্রিল মঙ্গলবার র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন ওই দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী। বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন। আদালতের নথি বলছে, এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত ৮৮ বার সময় বাড়িয়ে দিয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। সেই মোতাবেক মামলাটি তদন্তের দায়িত্ব এখনও র‌্যাবের কাছে ন্যাস্ত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলো ৩৩ হাজার গৃহহীন… পরবর্তী সংবাদ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়,…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads