ads

বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুই দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৩, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদার করতে শেরপুরে যুবদের নিয়ে দুই দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ১২ এপ্রিল মঙ্গলবার শেষ হয়েছে।

Shamol Bangla Ads

জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি ওই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা কালেক্টরেট কার্যালয়ের ‘তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে’ অনুষ্ঠিত ওই প্রশিক্ষণের উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম, সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়াও ছবি-ভিডিও এডিটিং, অনলাইন কনটেন্ট তৈরী ও আপলোড করা, আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রি-ল্যান্সিং, পেইজ তৈরী, অনলাইনে কুতথ্য যাচাই, চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। শেরপুর সদরের জনউদ্যোগ যুব ফোরামের ২০ জন তরুণ-তরুণী এতে অংশগ্রহণ করে।

Shamol Bangla Ads

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মো. তারেকুর রহমান, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, অনলাইন কনটেন্ট মেকার ইমামুল হাসান তানভীর।

Need Ads