ads

রবিবার , ৩ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইমরানের পরামর্শে সাড়া, সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরান খানের বিশেষ সহকারী শাহবাজ গিলের টুইটের বরাতে এমন খবরই দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

Shamol Bangla Ads

পাকিস্তানের আরেক প্রভাবশালী গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানের পরামর্শে সাড়া দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভি সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন।

এর আগে ডন জানিয়েছিল, ইমরান খান বর্তমান সংসদ ভেঙে দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পরামর্শ দিয়েছেন। ইমরান খানের দাবি, তিনি আরও অনেকের কাছ থেকে বার্তা পেয়েছেন যারা জাতির সামনে হতে যাওয়া বিশ্বাসঘাতকতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, ঘাবড়াবেন না। আল্লাহ পাকিস্তানকে দেখছেন।’

Shamol Bangla Ads

ডন আরও জানিয়েছিল, এ সময় লিখিতভাবে সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি প্রেসিডেন্টকে জানানোর কথা বলেছেন ইমরান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সবকিছুই জনগণের কাছে যাওয়া উচিত। নির্বাচন হবে, জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চান।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার শিরোনামে বলেছে, ‘তাকে সরাতে চাওয়ার মুখেই নতুন নির্বাচন চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’ খবরে বলা হয় ইমরান খান প্রেসিডেন্টের প্রতি পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোট নাকচ করে দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!