ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল-আর্জেন্টিনাকে ৬ দিন সময় ফিফার

খবর টি পড়েছেন : ২৪৯
ব্রাজিল-আর্জেন্টিনাকে ৬ দিন সময় ফিফার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করিন্থিয়ান্স অ্যারেনায় যা ঘটেছে, ফিফা সভাপতির ভাষায় তা ‘পাগলামি’। রবিবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের সেই পাগুলে ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। ৪ আর্জেন্টাইন ফুটবলারের কোয়ারেন্টাইন না মানাকে কেন্দ্র করে ব্রাজিল সরকার খেলা বন্ধ করে দেওয়ার ঘটনায় আগে-পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভূমিকা কী ছিল- তা জানতে চেয়েছে তদন্ত কমিটি। এজন্য ২ ফুটবল কর্তৃপক্ষকে ৬ দিন সময় দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল সংস্থা কনমেবল এবং খেলার সঙ্গে জড়িত ফিফা অফিসিয়ালদের রিপোর্ট এবং বক্তব্যও নেওয়া হবে। সব মিলিয়ে ফিফার কাছ থেকে রায় আসতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

সাও পাওলোতে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এনভিসা ও প্রদেশ পুলিশ কর্তৃক ম্যাচ পণ্ড করে দেওয়ার বিদঘুটে ঘটনা একপাশে রেখে গতকালই মাঠে নেমে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দল। দু’দলই বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচটি খেলবে নিজ নিজ দেশে। শুক্রবার বাংলাদেশ সময় সকালে আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। ব্রাজিলের মাটিতে যে ৪ ফুটবলারকে নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেই রোমেরো, লো সেলসো, মার্টিনেজ ও বুয়েন্দিয়াকে সোমবারই স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে মার্টিনেজ ও বুয়েন্দিয়া এ সময়ে জাতীয় দল ছেড়ে অ্যাস্টন ভিয়ায় চলে যাওয়াটা আগে থেকেই নির্ধারিত ছিল। আর রোমেরো ও লো সেলসোকে টটেনহামে পাঠিয়ে দেওয়া হয়েছে সাও পাওলোর পাগলাটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। ইএসপিএন জানিয়েছে, ইমিগ্রেশনে মিথ্যা তথ্য দিয়ে ব্রাজিলে প্রবেশ করার ঘটনার জেরে টটেনহাম দু ফুটবলারকে জরিমানা করতে পারে।

এদিকে, সাও পাওলোর সংবাদপত্র ‘ফোলহা’ ৫ মিনিট পর বন্ধ হয়ে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। ওইদিন ম্যাচ শুরুর ৫১ মিনিট আগে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কনমেবলের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বিধিভঙ্গ করা ৪ আর্জেন্টাইন ফুটবলারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় ব্রাজিল সরকার। কিন্তু আর্জেন্টিনা দল ততক্ষণে স্টেডিয়ামে প্রবেশ করে চেঞ্জিং রুমে অবস্থান করায় কনমেবল এ নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি। এরপর যথাসময়ে ম্যাচ শুরু হলে ৫ মিনিটের মাথায় মাঠে ঢুকে খেলা বন্ধ করে দেন এনভিসা ও পুলিশ সদস্যরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত পরবর্তী সংবাদ জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ