ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাকে খত দিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি : জামালপুরে নানক

মো. শাহ জামাল, জামালপুর
মার্চ ২৪, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

নির্বাচনে বিএনপি নাকে খত দিয়ে অংশ নেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপির এখন ভালো না লাগার রোগ হয়েছে। কারণ দেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে এলে বিএনপি নাকে খত দিয়ে অংশ নেবে।

Shamol Bangla Ads

২৩ মার্চ বুধবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, খালেদা জিয়া ছাত্রসমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন। বিএনপির সময় শিক্ষা ছিল গুলশান, বনানীর ছেলেমেয়ের জন্য। বিদ্যালয়বিহীন অবস্থায় ছিল দেশের ১ হাজার ৪৯৫ গ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গ্রামগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছেন। দেশের সব বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন শিক্ষার আলো।

Shamol Bangla Ads

ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ছাত্রলীগের সভাপতি পদে খাবিরুল ইসলাম খান বাবু ও নাফিউল করিম রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!