ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ২০, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ শেরপুর ভেন্যুর খেলার উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার বিকেল চারটায় শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, খেলাধুলায় এখন নারীরাও এগিয়ে যাচ্ছে। এ চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী কিশোর নারী ফুটবলারদের মধ্য থেকেই আগামীর সম্ভাবনাময় খেলোয়াড় বের হয়ে আসবে এবং তারা একসময় জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, ডিএফএ’র সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, বাফুফে কর্মকর্তা মানস বোস বাবুরাম, বাফুফে কোচ আমিন রানাসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা দল নেত্রকোনা জেলা দলকে ৪-০ গোলে পরাজিত করে। খেলায় টাঙ্গাইলের তানজিনা আফরিন হিরা হ্যাট্রিক করেন। দিনের অপর খেলায় কিশোরগঞ্জ জেলা দল মাঠে না আসায় ময়মনসিংহ জেলা দল ২-০ গোলে ওয়াকওভার লাভ করে।

উল্লেখ্য, শেরপুর ভেন্যুতে পাঁচটি জেলার অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দল প্রাথমিক রাউন্ডে নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। দলগুলো হলো ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও স্বাগতিক শেরপুর জেলা।

ডিএফএ সভাপতি মানিক দত্ত জানান, জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের সাতটি ভেন্যুতে এবার ৪২টি জেলা দল অংশগ্রহণ করছে।আগামী ২৫ মার্চ রাজশাহীতে আঞ্চলিক ভেন্যুর চ্যাম্পিয়ন সাতটি দল এবং আঞ্চলিক ভেন্যুর রানারআপ দলগুলোর মধ্য হতে সেরা রানারআপ দলসহ আটটি দলকে নিয়ে চূড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে। তিনি জানান, আঞ্চলিক ভেন্যুতে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে ২০ হাজার টাকা পার্টিসিপেশন মানি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪টি আঞ্চলিক ভেন্যুর খেলা শেষ হয়েছে। শেরপুরসহ তিনটি ভেন্যুর খেলা রোববার থেকে শুরু হয়েছে।

Need Ads