ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ১০:৪৪ অপরাহ্ণ

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে হওয়া সবশেষ পাঁচ ওয়ানডেতে ২৯০ রানের বেশি সংগ্রহ গড়তে পারেনি কোনো দল। তবে সে বৃত্ত পেরিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ব্যাটারের ফিফটিতে চড়ে তিন শ পেরিয়ে বাংলাদেশের পুঁজি, যা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ।

Shamol Bangla Ads

আজ শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন সাকিব আল হাসান। স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।

টস হেরে ব্যাট করতে এসে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৫ রান তোলেন তামিম ইকবাল ও লিটন দাস। ৬৭ বলে ৪১ রান করে আন্দিলে ফিকোয়াওর বলে এলবিডব্লু হন তামিম। খানিকপরই ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে ফেরান লিটন। দলীয় ১০৪ রানের মাথায় ৬৭ বলে ৫ চার ও এক ছয়ে ৫০ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন তিনি।

Shamol Bangla Ads

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সফলতম ব্যাটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। যদিও উইকেটে এসে ব্যর্থ হয়ে ফিরেছেন মুশফিক। ১২ বলে ৯ রান করে মহারাজের দ্বিতীয় শিকার হন তিনি। তবে অন্যপ্রান্তে থাকা সাকিব দ্যুতি ছড়িয়েছেন। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে শুরু থেকে চার ছক্কা হাঁকিয়ে ৫০ বলে তুলে নেন ফিফটি।

সাকিব সঙ্গে সামর্থ্যের ছাপ রেখেছেন রাব্বিও। দুজনের ঝড়ো ব্যাটে ২০০ পেরোয় বাংলাদেশ। তাঁদের ১১৫ রানের জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। লো ফুলটস বল সুইপ করতে গিয়ে এলবিডব্লু হন সাকিব (৬৪ বলে ৭৭ রান)। এর পর পরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে রাবাদার কট অ্যান্ড বোল্ডে কাটা পড়েন রাব্বিও। ৪৪ বলে ৪ চার ২ ছক্কায় ৫০ রান করেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ষষ্ঠ উইকেটে ২৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। ভালোর আভাস দিয়ে আফিফ ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। দলীয় ২৭২ রানের মাথায় এই মার্কো ইয়ানসেনের বলে স্কোয়ার লেগে থাকা রাশি ফন ডার ডুসেনের ক্যাচবন্দি হন তিনি। শেষের দিকে ১৭ বলে ২৫ রান করে ইয়ানসেনের দ্বিতীয় শিকার হন রিয়াদ। নবম ব্যাটার হিসেবে উইকেটে এসে ১৩ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে দলকে ৩১৪ রানে পৌঁছে দেন মেহেদি হাসান মিরাজ।

Need Ads
error: কপি হবে না!