ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিচার বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

তাজুমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মার্চ ১৭, ২০২২ ৫:০১ অপরাহ্ণ

শেরপুরে জেলা বিচার বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা জজকোর্ট অঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর সবুর মিনাসহ অন্যান্য বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে শিশুদের মাঝে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতা শেষে জজ আদালত মিলনায়তনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুর সবুর মিনা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, যুগ্ম জেলা জজ-২ একেএম জাহাঙ্গীর আলম, সহকারী জজ তনয় সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির নাজির সাইফুল ইসলাম লেবু প্রমুখ।

Shamol Bangla Ads

সবশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনের কেক কাটা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!