ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ার্ন-মার্শের জন্য বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এক মিনিট নীরবতা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ

২৪ ঘণ্টার ব্যবধানে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যু হয়েছে। দুই অস্ট্রেলিয়ান তারকা রড মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুতে শোকহত পুরো ক্রিকেট বিশ্ব। চলমান নারী বিশ্বকাপ, ভারত-শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টের পর এবার তাদের স্মরণে শোক জানিয়ে এক মিনিটের নিবরতা পালন করেছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয়। এরপর তাঁর জন্য শোক জানিয়ে কালো বেজ পরে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

এর আগে গতকাল রাতে শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি লিখেছে, শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুর শোকে কাতর অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন, ক্রিকেটার, ভক্ত-সমর্থক ও অনুরাগীদের সঙ্গে বিসিবিও সমবেদনা প্রকাশ করছে।

Shamol Bangla Ads

গতকাল শুক্রবার রাতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন ৫২ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন। সাবেক এই স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছে ফক্স স্পোর্টস। শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইয়ে মারা গেছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!