ads

বুধবার , ১৬ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৯ হাজার টন সয়াবিন তেল এসেছে, আসছে আরও ৪৩ হাজার টন

খবর টি পড়েছেন : ২৮২
২৯ হাজার টন সয়াবিন তেল এসেছে, আসছে আরও ৪৩ হাজার টন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের বাজারে সয়াবিন তেলের সংকটের সময়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। ওই ২ জাহাজে আছে ২৯ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এছাড়া আরও ৪৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে আগামী শনিবার আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। আমদানিকারক কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে, এই অপরিশোধিত সয়াবিন তেল পরিশোধন করে রোজায় বাজারজাত করবে তারা।

Shamol Bangla Ads

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, দেশে নিয়মিত তেলবাহী জাহাজ আসছে। তেল নিয়ে সর্বশেষ ১১ ও ১২ মার্চ দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এসব জাহাজে ২৯ হাজার টন সয়াবিন তেল আছে। ওই দুটি জাহাজ থেকে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, গত ১১ মার্চ ‘এমটি লুকাস’ নামে একটি মাদার ট্যাংকার এনেছে ১২ হাজার টন অপরিশোধিত সয়াবিন। এর মধ্যে টিকে গ্রুপের শবনম ভেজিটেবল অয়েল এনেছে ৪ হাজার টন, আর সুপার অয়েল রিফাইনারি এনেছে ৮ হাজার টন। এছাড়া ১২ মার্চ বহির্নোঙরে আসা ‘এমটি প্যাসিফিক রুবি’তে এসেছে ১৭ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এর মধ্যে রয়েছে মেঘনা এডিবল অয়েল রিফাইনারির ৭ হাজার টন সিটি এডিবল অয়েলের ১০ হাজার টন। এছাড়া ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে আরেকটি জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরের আউটারে আসার কথা রয়েছে।

Shamol Bangla Ads

চট্টগ্রাম বন্দর ও আমদানিকারক সূত্রে জানা যায়, জাহাজ থেকে খালাস করে এসব তেল প্রথমে রাখা হবে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে। এরপর সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় পরিশোধন করবে। এরপর সব প্রক্রিয়া শেষ করে বাজারে ছাড়া হবে তেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি পরবর্তী সংবাদ তিন মাস পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads