ads

সোমবার , ৭ মার্চ ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আইপিএলে দল পেলে সাকিব ‘মানসিকভাবে বিপর্যস্ত’ থাকত?- প্রশ্ন পাপনের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের আশ্বাসবাণী মিথ্যা প্রমাণ করে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ব্যাপারে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছনে বিসিবি প্রধান। সাকিবের এই লুকোচুরি নিয়ে পাপনের কণ্ঠে ঝরে পড়ল ক্ষোভ।

Shamol Bangla Ads

পাপন বলেন, ‘গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না সে দুবাই যাচ্ছে।

কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারিরীকভাবে ফিট না। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কিছু বলেননি? জালাল বলল, আমি তাকে বলেছি তুমি দুইদিন ভাব তারপর আমাদের জানাও। আমি তখন জালালকে বললাম, সাকিবকে বলে দেন যে যা বলার লিখিত দিতে হবে। মৌখিক কথায় হবে না। সে তো আমার কাছে স্বীকার করছে যে খেলবে, এখন সে বলছে খেলবে না। ‘

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সে নাকি এনজয়ই করে নাই! সে এনজয়ই করে নাই..। ‘

পাপন ভীষণ ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা যে ওয়ানডে সিরিজ জিতে নাই তাতে এনজয় করে নাই, প্রথম টি-টোয়েন্টি জিতলাম, তাতেও এনজয় করে নাই! হোয়াই? তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না!’

Need Ads
error: কপি হবে না!