ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

খবর টি পড়েছেন : ২০৩
দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে পিটাবরা ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সিটি।

Shamol Bangla Ads

ওয়েস্টেন হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যানসিটির অধিনায়ক করা হয়েছিল ইউক্রেনের ফুটবলার আলেকজান্ডার জিনচেনকোকে। ম্যাচ শুরু আগে তিনি ও পিটাবরার অধিনায়ক ইউক্রেনের পতাকা তুলে ধরেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে লেখা ওঠে “We Stand With Ukraine” (আমরা ইউক্রেনের পাশে আছি)।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটির বিপক্ষে প্রথমার্ধে বেশ বেগ পেতে হয় ম্যানসিটিকে। তবে বিরতির পর ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় স্কাই ব্লুজরা। এ সময় রিয়াদ মাহরেজ গোল করেন। ৬৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় গোল করেন জ্যাক গ্রেয়ালিশ। তাকে গোলে সহায়তা করেন ফিল ফোডেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাশিয়ার সব ক্লাব ও জাতীয় দলকে নিষিদ্ধ করল… পরবর্তী সংবাদ প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা