ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুকের দাবিতে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জুবাইদুল ইসলাম
মার্চ ২, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. আনিছুর রহমান ওরফে আনিছ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ২ মার্চ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। আনিছুর রহমান নালিতাবাড়ী উপজেলার চরপাড়া গ্রামের ছফর উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

রায়ের বিষয়টি নিশ্চিত করে স্পেশাল পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৮ সালের ডিসেম্বরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেন কারালুর মেয়ে তাসলিমা খাতুনকে (২০) বিয়ে দেন একই উপজেলার চরপাড়া গ্রামের আনিছুর রহমানের সাথে। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে নববধূ তাসলিমার উপর নির্যাতন শুরু করে স্বামী আনিছুর। তাসলিমা তার দরিদ্র বাবার কাছ থেকে যৌতুক এনে দিতে অস্বীকার করায় ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় আনিছুর।

ওই ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারি তাসলিমার বাবা বাদী হয়ে আনিছুরকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ ফেব্রুয়ারি আনিছুরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Shamol Bangla Ads

পরে তদন্ত শেষে নালিতাবাড়ী থানার এসআই জহুরুল ইসলাম একই বছরের ২ এপ্রিল একমাত্র আসামি আনিছুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!