ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২৯, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

Shamol Bangla Ads

২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ওই বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছায়েদুল হক লাঞ্জুসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, কার্যক্রমের আওতায় উপজেলায় ১৫৫ জন কৃষককে গম বীজ, ২৫০ জনকে ভূট্টা বীজ, ৩ হাজার জনকে সরিষা বীজ, ১০০ জনকে চিনাবাদাম বীজ, ৪০ জনকে শীতকালীন পেয়াজ বীজ, ৮০ জনকে মুগ বীজ এবং ৮০ জনকে মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!