ads

বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ১:০০ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও মজবুত করতে ৫ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মে মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ওই সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Shamol Bangla Ads

সিরিজ শুরু হবে ২৫ মে। প্রথম ২ ম্যাচ বসবে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে, ২৭ মে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজের বাকি ৩ ম্যাচ আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে—৩০ মে, ১ জুন এবং ৩ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

জানা যায়, এই সিরিজ দিয়েই ১৭ বছর পর পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিরতি ভেঙে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ইকবাল স্টেডিয়াম, আর প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

২১ মে পাকিস্তানে পৌঁছাবে টাইগাররা। সিরিজ শুরুর আগে ২২ ও ২৪ মে দুই দিন অনুশীলন করবে ইকবাল স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে মাঠে গড়াবে দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের লড়াই। এফটিপি অনুযায়ী, পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্ব বিবেচনায় দুই বোর্ড সম্মত হয়েছে কেবল টি-টোয়েন্টি খেলার বিষয়ে।

সিরিজ শেষে পাল্টা সফরে বাংলাদেশে আসবে পাকিস্তান। ঢাকায় ৩ ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ২ দলের। সেই সিরিজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে—২০, ২২ ও ২৪ জুলাই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখযোগ্যভাবে, এই জুলাই মাসের সিরিজটি আইসিসির এফটিপি সূচিতে নেই। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বিসিবি ও পিসিবির সভাপতি পর্যায়ের আলোচনায় সেটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!