‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় বীমা দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সহকারী কমিশনার তামারা তাসবিহা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের আঞ্চলিক ব্যবস্থাপক মনোয়ারুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের আঞ্চলিক ব্যবস্থাপক মঞ্জুর রায়হান প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসন ও বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।




