ads

বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৯, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ওই বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।

Shamol Bangla Ads

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে শেরপুর সদরের মোট ৫ হাজার ২শ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ইউরিয়া ও ১০ কেজি করে এমওপি সার এবং সরিষা, গম, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডাল বীজ বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর মধ্যে এক কেজি করে সরিষা বীজ ৪ হাজার ৭শ জন, ২০ কেজি করে গম বীজ ২৯০ জন, ১০ কেজি করে চিনাবাদাম বীজ ৯০ জন, এক কেজি করে পেঁয়াজ বীজ ৯০ জন ও ৫ কেজি করে মসুর ডালের বীজ পেয়েছেন ৮০ জন কৃষক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!